
নিজস্ব প্রতিবেদক :সাতক্ষীরা প্রেসক্লাবের কর্মচারী মাহবুব হোসেন সাংবাদিক সেজে কার্ড বানিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদনের অভিযোগ উঠেছে। যা সাংবাদিক মহলে তীব্র সমালোচনা সৃষ্টি করেছে। সরকার নির্ধারিত কর্মরত সাংবাদিকদের জন্য বছরে একবার শিক্ষা চিকিৎসা আর্থিক অচ্ছলতার কারণে একটি অনুদান দেন। যেটা সাতক্ষীরার কর্মরত সাংবাদিকরা আবেদন করে থাকেন অনেকে পেয়েছে অনেকে পাইনি।কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে প্রেস্লক্লাবের কর্মচারী মাহবুব একটি পত্রিকার কার্ড জালিয়াতি করে বানিয়ে আবেদন দেওয়ার অভিযোগ উঠেছে।মাহবুবের বিরুদ্ধে শুধু কার্ড জালিয়াতি না অপ সাংবাদিকদের বাঁচিয়ে রাখার অভিযোগ আছে তার বিরুদ্ধে। কতিপয় অসাধু কিছু ব্যক্তি সাংবাদিক পেশাকে পুঁজি করে বিভিন্ন সরকারি দপ্তরে সুযোগ সুবিধা নেয়। তারা নাম সর্বস্ব পত্রিকা ম্যানেজ করে বহাল তবিয়তে সাংবাদিক পরিচয় দেয় আর এদের মেইল ব্যবহার করে সেসকল পত্রিকা অফিসে মাহবুব নিউজ পাঠায়। একাধিক ব্যাক্তি সংবাদিকতা না করলেও তাদের অফিসে নিউজ পাটিয়ে সাংবাদিক কার্ড বাঁচিয়ে রেখেছে মাহবুব। মাহবুবকে বলতে শোনা যায় সাতক্ষীরা শত শত সাংবাদিক আমি জন্ম দিয়েছি। আমি না থাকলে অনেকে সাংবাদিকতা থেকে হারিয়ে যাবে।সিনিয়র একজন সাংবাদিক বলেন, মাহবুব এসকল অপ সাংবাদিকদের টাকার বিনিময়ে নিউজ পাটায়। মাহবুবদের মত ব্যক্তিদের কারণে অপ সাংবাদিকতা বৃদ্ধি পায়। যেসাংবাদিকতা করে না জানে তাকে কেন সাংবাদিক পরিচয় দিতে হবে। মাহবুবের এই কর্মকান্ডে তীব্র নিন্দা জানাই।জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম বলেন, প্রেসক্লাবের কর্মচারী মাহবুব শুনেছিলাম সে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদন করেছিল। কিন্তু কিছুদিন আগের অনুদানে আবেদন করেছে কি না আমার জানা নেই।অভিযুক্ত মাহবুব কে একাধিকবার এ বিষয়ে কথা বললে তিনি এড়িয়ে যান। তিনি এসকল কাজ করেনি অস্বীকার যান।
আপনার মতামত লিখুন :