অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ওজনে কম বেপরোয়া ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার : নিরব ভোক্তা অধিকার!


নিউজ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন /
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ওজনে কম বেপরোয়া ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার : নিরব ভোক্তা অধিকার!

* কারখানায় অস্বাস্থ্যকর দুর্গন্ধযুক্ত পরিবেশ।

‎* কাঁচামালে ভেজাল ও ওজনে কম।

* প্রশাবশালীদের ম্যানেজ করে রমরমা ব্যবসা।

বর্তমান সাতক্ষীরা ডেস্ক : অস্বাস্থ্যকর পরিবেশ,কাঁচামালে ভেজাল আর ওজন কম দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে সাতক্ষীরা  ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার। এদের মূল কারখানা অবস্থিত পাটকেলঘাটা বাজারে। এদের কারখানার বাইরে ও অনেকগুলো ব্রাঞ্চ আছে  সাতক্ষীরা নিউ মার্কেট মোড়,সাতক্ষীরা পোস্ট অফিস মোড়,  পাটকেলঘাটা বাজার, বুধহাটা সহ কয়েকটি বাজারে চাকচিক্য শোরুম রয়েছে।  কারখানায় ডুকতে চোখে পড়বে ময়লা পানি স্যাতঁস্যাঁতে পরিবেশ ২ থেকে ৩ টা কুকুর শুয়ে আছে মিষ্টির তৈরি চূলার পাশে । চারদিকে দুর্গন্ধ তার ভিতরে চলছে মিষ্টি তৈরি । দেখে মনে হবে এটি মানুষের জন্য মিষ্টি তৈরি করা হচ্ছে না তৈরি করা হচ্ছে  ভিনদেশী প্রাণীদের জন্য।এমন পরিবেশে মিষ্টি তৈরি করে সেগুলো বিভিন্ন শাখা শোরুমে কাচের ভিতরে বিক্রি করছে। প্রবাদ আছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট” এই  কথাটাই ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারের জন্য যর্থাথ।সম্প্রতি কাপদইে ওজন কম দিয়ে বেশি টাকা নেওয়ার ফলে জনতার হাতে অবরুদ্ধ হন বুধহাটা শাখার কর্মচারী। দামবেশি ওজনে কম দেওয়ায় ধরাখেয়ে ভূলও স্বীকার করেছেন এমন  ভিডিও  গণমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ভাগ্যকূল বয়কটের সিধান্ত নিয়েছে। তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ মিষ্টি তৈরি অভিযোগে ভাম্যমাণ করে সামান্য জরিমানা  করলেও ভাগ্যকূলের পরিচালক আশিক এগুলো আমলে নেন না। যাদের মাসে ভেজাল মিষ্টি উৎপাদন করে আয় প্রায় ২০লক্ষ টাকা তাদের সামান্য জরিমানাতে কি যায় আসে।ওজনে কম দেওয়ার বিষয়ে ভোক্তা হাসান বলেন, তার দইয়ে ওজনে কম পেয়েছি দাম ও বেশি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। নামমাত্র জরিমানা নয় দরকার এই কারখানা সিলগালা করা।আরেকজন ভোক্তা তারেক বলেন, আমি প্রায় তাদের থেকে মিষ্টি ক্রয় করি দাম বেশি নেয় কিন্তু মাঝে মাঝে ওজনে কম পাই। তাদের পরিবেশ শুনে এখন সিধান্ত নিয়েছি ভাগ্যকূল থেকে মিষ্টি কিনব না। ভাগ্যকূলকে বয়কট করলাম। এদের আইনের আওতায় এনে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি বিষয়ে কারখানা সিলগালা করা হোক।কারাখানার পরিচালক আশিক বলেন, আমাদের ওজন কম নিয়ে হয়তো একটু ঝামেলা হয়েছে বুধহাটা শাখার। কিন্তু কারখানার পরিবেশ ভাল আপনি নিউজ করে কারখানার কিছু করতে পারবেন না। আপনি নিউজ করেন যাখুশি করেন বলে ফোন কেটে দেয়।ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারের স্বত্তাধিকারী শিবু বলেন, ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার নিয়ে নিউজ করেন না। ওজনে কম বিষয়ে নিউজ হওয়ায় চাপে আছি কোনভাবে ম্যানেজ করেছি। এখন আপনারা আবার নিউজ করলে ঝামেলা হবে এভাবে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন।‎সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকারের উপ পরিচালক বলেন,  অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির জন্য পাটকেলঘাটায় ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারকে আগে অনেক বার জরিমানা করছি কিন্তু তারা বেপরোয়া,, থামে না। আমরা তাদের বিষয়ে শুনেছি অবার অভিযোগ  পেয়ছি দ্রুত পদক্ষেপ নিব।