কালিগঞ্জে ৫৪তম আন্তঃস্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
News Desk (S)
প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন /
০
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ: কালিগঞ্জে ৫৪তম আন্তঃস্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং ক্রীড়া কমিটির সদস্য শিক্ষক মুস্তাহিদ রহমান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক ক্রীড়া কমিটির (ক্রিকেট) আহ্বায়ক ও সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু এবং নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোনায়েম হোসেন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন,শিক্ষার্থীদের সুস্থ শরীর ও মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলায় অংশ গ্রহণের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :