পাটকেলঘাটায় পূর্ব শত্রুতার জেরে লক্ষাধিক টাকার গাছ কর্তন


News Desk (S) প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৫, ৭:১৬ অপরাহ্ন /
পাটকেলঘাটায় পূর্ব শত্রুতার জেরে লক্ষাধিক টাকার গাছ কর্তন
নিজস্ব প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে বসত ভিটার সাথে লাগানো মেহগনি ও নিম সহ কয়েকটি মুল্যবান গাছ কর্তন করেছে এক প্রতিবেশীরা।
ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার চোমরখালি গ্রামে। এ ব্যাপারে মোঃ নজরুল ইসলাম মোড়ল পাটকেলঘাটা থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ।
জানা গেছে,পাটকেলঘাটা থানার চোমরখালি  গ্রামের মৃত ভোলাই মোড়লের পুত্র মোঃ নজরুল ইসলাম মোড়ল তাদের বাড়ীর পাশের ৬ শতক জমিতে বছর দুয়েক আগে মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে পরিচর্চা করে আসছিলেন। সেই গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে।  গতকাল শনিববার সকালে জমিতে গিয়ে দেখতে পায় গাছগুলোর গোড়া পর্যন্ত কে বা কারা কেটে ফেলে রেখেছে। পরে জানতে পারেন তারই প্রতিবেশী মোঃ মান্নান মোড়লের পুত্র সান মোড়ল শত্রুতা ভাবে মুল্যবান গাছ গুলো কেঁটে সাবাড় করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী নজরুল মোড়ল জানান,শত্রুতা করেই এই গাছগুলো কর্তন করেছে।এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে আমার । এ নিয়ে সালিশি বৈঠকে কোন সুবিচার পায়নি। আমি সঠিক বিচারের জন্য সংশ্লিষ্ট  থানায় অভিযোগ করবো।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,এ বিষয়ে থানায় অভিযোগ করলে,তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।