কলারোয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ২
News Desk (S)
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন /
০
কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কলারোয়া বাজারের গরুর হাট মোড় সংলগ্ন ব্রিজের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের মৃত মাজেদ গাইনের ছেলে মোঃ বেলাল হোসেন এবং শংকরপুর গ্রামের ইসলাম আলী সানার ছেলে মোঃ সাজু সানা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত চেকপোস্ট ডিউটি ও তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ ওই এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছিল। এ সময় বেলাল হোসেন ও সাজু সানার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের দেহ তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা ইয়াবাসহ তাদের আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আটক দুজনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কলারোয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :