স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহরের পলাশপোল নারকেলতলা এলাকায় এ সভার আয়োজন করা হয়। হুগলি বেকারির স্বত্ত্বাধিকারী শেখ শফিউল্লাহ মনির সভাপতিত্বে জেলার ৫৫ জন বেকারি মালিক উপস্থিত ছিলেন ।সভাপতির বক্তব্যে শেখ শফিউল্লাহ মনি বলেন, সাতক্ষীরা জেলায় প্রায় ৭০টি বেকারি আছে। কিন্তু বেকারি মালিক সমিতির দীর্ঘদিন কমিটির কোন কার্যক্রম না থাকায় এই সমিতি থমকে গেছে। এজন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে বেকারি মালিক সমিতি জেলার একটি শক্তিশালী সমিতি গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা সভার পর সকল মালিকদের সম্মতিতে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে হুগলি বেকারির স্বত্ত্বাধিকারী শেখ শফিউল্লাহ মনিকে সভাপতি, ভিআইপি বেকারির মালিক রবিউল ইসলামকে সাধারন সম্পাদক করা হয়েছে। এছাড়া সঞ্চয় সাহাকে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক সবিজুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক আব্দুল গফ্ফার, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম ও রবিউল ইসলামকে দপ্তর সম্পাদক করা হয়। এছাড়া কার্যকরী সদস্যরা হল, রফিকুল ইসলাম, মুজিবর রহমান, মিনারুল ইসলাম, আব্দুস সাত্তার ও আলতাফ হোসেন।
এছাড়াও আলহাজ্ব আব্দুস সালাম, আবুল কালাম, আক্তারুজ্জামান, আনন্দ কুমার, আসাদ ও কবিরুল ইসলামকে উপদেষ্টা করা হয়।
আপনার মতামত লিখুন :