
চীফ রিপোর্টার: শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান বৃদ্ধি এবং পড়াশোনায় আগ্রহ তৈরির লক্ষ্যে গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের উত্তর প্রান্তে অবস্থিত গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অত্র এলাকার ৫৭টি স্কুলের রেজিস্ট্রেশনকৃত ১৭৩ জন শিক্ষার্থী তিনটি সেশনে অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ড. সাইফুল আলম এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের কো-চেয়ারম্যান এবং একাডেমিক কমিটির চেয়ারম্যান জনাব জাবিদ ইকবাল এবং স্কুল পরিচালনা পরিষদের পরিচালক জনাব শেখ ফারুক হোসেন।
উক্ত প্রতিযোগিতায় অত্র এলাকার ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দুই ঘন্টা ব্যাপী এই মেধা যাচাই পরীক্ষায় শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও মুক্ত চিন্তা বিষয়ে নিজেদের প্রতিভা যাচাই করার সুযোগ পেয়েছে। স্কুলের নোটিশ বোর্ড ও ফেসবুক পেইজে পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানের তারিখ জানিয়ে দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :