উন্নয়ন সততা ও যোগ্যতার বিচারে আব্দুর রউফের পৌত্র তরুণ চেয়ারম্যান প্রার্থী সামির সোয়েব রাদমিরকে চাইছে ভোটাররা


নিউজ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৬, ৩:২৬ অপরাহ্ন / ০
উন্নয়ন সততা ও যোগ্যতার বিচারে আব্দুর রউফের পৌত্র তরুণ চেয়ারম্যান প্রার্থী সামির সোয়েব রাদমিরকে চাইছে ভোটাররা

নিজস্ব প্রতিনিধি : স্থানীয় সরকার ইউপি নির্বাচন-২০২৭ বিভিন্ন ধাপের তারিখ ঘোষণার পর সাতক্ষীরা সদরের ০৭নং আলিপুর ইউনিয়নে ইউপি নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, ভোটের মাঠে মানুষের দোয়ারে দোয়ারে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। চায়ের দোকান, হাটবাজার থেকে শুরু করে পাড়া-মহল্লাসহ সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ইউনিয়ন পরিষদ নির্বাচন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। কেউ সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে অংশ নিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন, আবার কেউ ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। ঐতিহ্যবাহী আলিপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এবং এই ইউনিয়নে বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান জননেতা ও জনসেবক আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর একমাত্র পুত্র আবু সেলিম ২০১১ সালে গুম হয়েছিল। সেই গুম হওয়া আবু সেলিমের বড় ছেলে আলহাজ্ব আব্দুর রউফের পৌত্র আলিপুর ইউনিয়নের সকলের প্রিয় সামির সোয়েব রাদমির আসন্ন আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দীর্ঘদিন এই আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তার পরিবার এই ইউনিয়নের জনগণের নিরাপত্তা, উন্নয়নে ও সুখে-দুঃখে সেবা করে চলেছেন। তারই ধারাবাহিকতায় ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসায় ইউপি নির্বাচনে আলিপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। আসন্ন আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব মো. আব্দুর রউফ এর বড় পৌত্র যোগ্য প্রার্থী হিসাবে তার নিশ্চিত জয়ে সামির সোয়েব রাদমিরকে ঘিরে আলিপুর ইউনিয়নের ভোটারদের মাঝে ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিজয়ের জোয়ার নিয়ে আলোচনা চলছে।
সাতক্ষীরা সদর উপজেলার ৭নং আলিপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যুবকদের আইকন সদালাপী, মিষ্টভাষী সৎ ও যোগ্য ইউপি চেয়ারম্যান প্রার্থী সামির সোয়েব রাদমির বিজয়ের লক্ষ্যে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
স্থানীয়রা জানান, সততা ও যোগ্যতার বিচারে একজন তরুণ ও উদীয়মান আলিপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আলোচনার ঝড় বইছে। তার দাদা বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফ এর সময়ে ৭নং আলিপুর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা এখনও চলমান রয়েছে। তার ঐকান্তিক প্রচেষ্টায় সাতক্ষীরা-২ নির্বাচনী এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে আলিপুর ইউনিয় সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ ও সংস্কার, এছাড়াও শাঁখরা কোমরপুর ব্রিজ সংস্কার, আলিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কাজ শুরু হয়েছে এবং অনেক উন্নয়ন কাজ টেন্ডার প্রক্রিয়ায় আছে।  যে কারণে আমাদের আলিপুর ইউনিয়নের জনগণ তাদের পরিবারের কাছে ঋণী। ইউনিয়নের সামগ্রীক উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে যুবকদের আইকন মিষ্টভাষী সৎ ও যোগ্য ইউপি চেয়ারম্যান প্রার্থী সকলের প্রিয় সামির সোয়েব রাদমিরকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। আমরা উপলব্ধী করে এবং দেখে শিখেছি যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে সেই দলের প্রার্থীকে ভোট না দিলে সেই এলাকার উন্নয়ন হয়না। সেকারণে আলিপুর ইউনিয়নবাসী এবার এই ইউনিয়নের সেবক পরিবারের অন্যতম সদস্য সামির সোয়েব রাদমিরকে ভোট দিয়ে আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান বানাতে চায়। বিশেষ করে ইউনয়নের উন্নয়ন অগ্রযাত্রায় তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণে তার ভূমিকা উল্লেখযোগ্য।
ইউপি চেয়ারম্যান প্রার্থী সামির সোয়েব রাদমির বলেন, আপনাদের সকলের প্রিয় আপনাদের সেবক আলিপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আমার দাদুর বাকি কাজগুলো সম্পন্ন করতে এবং আলিপুর ইউনিয়নকে একটি মডেল, মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব ইউনিয়ন হিসেবে গড়তে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। ‘আমি দীর্ঘদিন ধরে আমাদের ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার আদায়ে এবং আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আমার পরিবার ও আত্মীয় স্বজনের পরামর্শে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় এবার আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার আশা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এবং ইউনিয়নবাসী দোয়া ও সমর্থন দিলে, নির্বাচিত হয়ে নীতি ও সততার সাথে অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আলিপুর ইউনিয়নকে স্বচ্ছতা ও জবাবদিহীতার মাধ্যমে একটি আধুনিক, স্মার্ট, সবার জন্য উন্নত নাগরিক সেবা, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।