কালিগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক


News Desk (S) প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৬, ১০:০৫ অপরাহ্ন /
কালিগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ সাদিকুজ্জামান সাদু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত  সাদিকুজ্জামান সাদু উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের আফসার সরদারের ছেলে। তিনি কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল।
এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সাদিকুজ্জামান সাদুকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানান। কালিগঞ্জ থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিকে বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে।  এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে  বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।