পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি প্রভাষক আরিফুল ইসলাম


News Desk (S) প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ৮:১১ অপরাহ্ন /
পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি প্রভাষক আরিফুল ইসলাম

চীফ রিপোর্টার: সাতক্ষীরা তালা উপজেলাধীন পাটকেলঘাটার ঐতিহ্যবাহী আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ৪ (চার) সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বোর্ড কর্তৃক মনোনীত প্রভাষক মোঃ আরিফুল ইসলাম।

গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক (চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে) মুঃ এনামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন- সাধারণ শিক্ষক সদস্য (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত) জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, অভিভাবক সদস্য (জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত, আলমগীর হোসেন এবং পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।অফিস আদেশে উল্লেখ করা হয়, পত্র ইস্যুর তারিখ হতে অনধিক ০৬ (ছয়) মাসের জন্য এই অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে কমিটিকে “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর প্রবিধানমালা-২০২৪” এর বিধিমালা অনুসরণ করে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডের অনুমোদনের জন্য দাখিল করতে হবে। নতুন কমিটি দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধী সমাজ আশা প্রকাশ করেছেন যে, নবগঠিত অ্যাডহক কমিটির দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে