
বর্তমান সাতক্ষীরা ডেস্ক:
সাতক্ষীরা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এ,এস,এম তারিকুল হাসান খানের বিরুদ্ধে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠেছে। এছাড়া ও তিনি অফিস স্টাফ ও ঠিকাদারদের সাথে অসৌজন্য মূলক আচরণ করেন। তিনি কাউকে তোয়াক্কা করেন না। একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা নাম ভাঙ্গিয়ে সকল অপকর্ম করে চলেছেন। তিনি গত বছরের ১৬ জুলাই সাতক্ষীরা এলজিইডি অফিসে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি বেপরোয়া হয়ে ওঠেন।
সূত্র জানায়, ওয়ার্ক ওয়ার্ডার দেওয়ার সময় ২% ও বিল দেওয়র সময় আরো ২% হারে ঘুষ নিয়ে থাকেন। যেসকল ঠিকাদার দিতে রাজি হন না অথবা কম দেন তাদের বিভিন্ন ভাবে হয়রানি করেন নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান।
সূত্র আরো জানায়, আশাশুনির তিন কোটি টাকার রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে। কাজের মেয়াদ শেষ হলেও রাস্তার কাজ শেষ হয়নি এখনো। ৪০ ভাগ কাজ না করেই বরাদ্দের টাকা উত্তোলন করেছেন। ঠিকাদারের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে সাতক্ষীরা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান। রাস্তার প্রায় ৬৫ লাখ টাকা নির্বাহী প্রকৌশলী আত্মসাৎ করেছেন।
অভিযোগকারীরা জানান, প্রকল্প বাস্তবায়নে নানা ধরনের অনিয়মের মাধ্যমে সরকারি অর্থের অপচয় করা হয়েছে। তাদের দাবি, কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান বিল পরিশোধে সহযোগিতা করেছেন। এলাকাবাসীর দাবি, নিম্নমানের কাজ ও প্রকল্প বাস্তবায়নে অনিয়মের কারণে জনদুর্ভোগ বাড়ছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসানকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিযোগগুলোর দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন। তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান সরকারি গাড়ি নিজের কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বাড়ি নিয়ে যান আর রবিবারে সকালে অফিসে আসেন। এরমধ্যে খুলনায় দুর্ঘটনার কবলে পড়েছে গাড়িটি। তবে নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান অনিয়ম, দূর্ণীতি ও ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছেন। দুর্ঘটনার কবলে পড়া বিষয়টি স্বীকার করেছেন।
আপনার মতামত লিখুন :