পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত


News Desk (S) প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন / ০
পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত

 

দেবহাটা প্রতিনিধিঃ  দেবহাটা উপজেলার জাতীয় ও দৈনিক পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় মারাত্মক অসুস্থ। ২০ শে নভেম্বর (শুক্রবার) বেলা ১১ টার সময় পারুলিয়া বদরতলা গামী চার রাস্তার মুখে পত্রিকা পরিবেশনের সময় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন।
এমন সময় হঠাৎ ইজি বাইক এসে তাকে ধাক্কা মারলে পড়ে যেয়ে তার হাঁটুর মালার বাটি ফেটে যায়, অসুস্থ অবস্থায় সে নিজে বাড়িতে অবস্থান করছে। সকলের কাছে দোয়া চেয়েছেন দ্রুত যেন আল্লাহপাক তাকে সুস্থতা দান করেন। বর্তমানে তিনি পত্রিকা পরিবেশন করতে পারবে না বলেও জানান।