ট্রাস্টের নামে জমি ও অর্থ আত্মসাৎ, ভ্যাট ফাঁকিসহ পাহাড়সম দুর্নীতির অভিযোগ সুশীলন এনজিও’র বিরুদ্ধে


নিউজ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন / ০
ট্রাস্টের নামে জমি ও অর্থ আত্মসাৎ, ভ্যাট ফাঁকিসহ পাহাড়সম দুর্নীতির অভিযোগ সুশীলন এনজিও’র বিরুদ্ধে
বর্তমান সাতক্ষীরা ডেস্ক : সাতক্ষীরাসহ উপকূলীয় অঞ্চলে কার্যক্রম পরিচালনাকারী স্বেচ্ছাসেবী সংস্থা সুশীলন-এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি বিধিমালা লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। ১৯৮৮ সালে প্রাথমিকভাবে শুরু করলেও ১৯৯১ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পাওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি নানা অনিয়মের সঙ্গে যুক্ত রয়েছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে ৯৫ লাখ টাকার সরকারি ভ্যাট ফাঁকির ঘটনাও সামনে এসেছে।এব্যাপারে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার হাবিবুল্লাহ বাহার নামের একজন ব্যক্তি এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগকারী হাবিবুল্লাহ বাহার জানান, সুশিলন এনজিও নিজেদের মত করে ট্রাস্টি বোর্ড গঠন করে ফায়দা লুটে নিচ্ছে এবং তাদের বিভিন্ন প্রকল্পে পাহাড়সম অনিয়মের অভিযোগ আছে। সংশ্লিষ্টদের কাছে কঠোর শাস্তি দাবি জানাচ্ছি।  অভিযোগ সূত্র জানায়, ডোনার এজেন্সিগুলোর কঠোর পদক্ষেপে মানুষের জন্য ফাউন্ডেশন, ওয়াটার এইড এবং কেয়ারের মতো আন্তর্জাতিক ও জাতীয় দাতা সংস্থাগুলো অনিয়ম ও দুর্নীতির দায়ে দীর্ঘদিন আগেই সুশীলনকে কালো তালিকাভুক্ত করেছে। সুশীলনের বেশিরভা সম্পত্তি নিজের লোক দিয়ে গঠিত ট্রাস্টি বোর্ডের আওতায় পরিচালিত করে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোস্তফা মনিরুজ্জামান জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সুশিলন এনজিও’র অর্থ ও সম্পদ কজ¦া করতে কৌশলে পরিবার তন্ত্র ও নিজেদের লোক দিয়ে একটি সাজানো ট্রাস্টি বোর্ড করে অর্থ লোপাট করে চলেছে।
নিয়ম বহির্ভূতভাবে শ্যামনগরের মুন্সীগঞ্জে প্রায় ৩০০ বিঘা সম্পত্তি এবং বিলাশবহুল রিসোর্ট (টাইগার পয়েন্ট) নামক বৃহৎ সম্পদ সুশিলন এনজিও থেকে ট্রাস্টের নামে নিয়ে নিজের আত্মীয়-স্বজনের নামে ব্যক্তিগত মালিকানায় লিখে নেওয়ার পায়তারা করছে। ট্রাস্টের সম্পত্তি এভাবে ব্যক্তিগত নামে লিখে নেওয়া আইনগতভাবে গুরুতর অপরাধ। শুধু তাই নয়  চরম জালিয়াতি সংগঠনের আরও এক বড় অনিয়মের চিত্র প্রকাশ পেয়েছে। সুশীলনের সঙ্গে জড়িত আখতারুজ্জামান পল্টু ৭ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হলেও তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেননি পরিচালক মোস্তফা মনিরুজ্জামান।প্রশ্ন উঠেছে, সরকারি ও প্রাতিষ্ঠানিক তদারকি থাকা সত্ত্বেও এত বড় অঙ্কের অর্থ কীভাবে সমন্বয় করা হলো এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পরিচালক কেন তাকে রক্ষা করলেন? অভিযোগ রয়েছে, পরিচালক নিজেও একই ধরনের অনিয়মে জড়িত থাকায় তিনি এই প্রশ্রয় দিয়ে যাচ্ছেন।পরিচালক মোস্তফা মনিরুজ্জামানের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের বেতনের একটি অংশ নিয়মবহির্ভূতভাবে কেটে রাখার অভিযোগ রয়েছে। এছাড়া দাপ্তরিক কেনাকাটা এবং বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম করা হয়। অসহায় ও দরিদ্র পরিবারকে গরু বা সহায়তা দেওয়ার কথা কাগজ-কলমে দেখানো হলেও বাস্তবে তা দেওয়া হয় না। বরং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সেই টাকা আত্মসাৎ করা হয়।
পরিচালকের পরিবারের সদস্যদের নামে সুশীলনে বিভিন্ন পদ সৃষ্টি করা হলেও তারা বাস্তবে কোনো দায়িত্ব পালন করেন না অথচ প্রতি মাসে বাড়ি বসে লাখ লাখ টাকা বেতন ও সুবিধা হিসেবে তুলে নিচ্ছেন তারা।তাদের নির্যাতনের শিকার মুন্সিগঞ্জের সুশিলনের সংক্ষালঘু সম্প্রদায়ের নিমাই। তাকে বিভিন্ন ভাবে হয়রানি করেছে সুশিলন পরিচালক। তাদের এক ভাই বকুল সুশিলন লি: নাম দিয়ে একটি প্রতিষ্ঠান করে সাতক্ষীরা রামচন্দ্রপুরে ১০ কাঠা জমিসহ ৩ তলা বাড়ি হাতিয়ে নিয়েছে মূলত এসব অর্থ সুশিলন এনজিও’র যা ট্রাষ্টিবোর্ড থেকে কৌশলে সরানো হয়েছে।
আক্তারুজ্জামান পল্টু ৭ কোটি টাকা আত্নস্বাত করে যার কারনে মাইক্রোক্রেডিট চাকরি থেকে অব্যাহতি দেয়। কিভাবে সেই টাকা সমন্বয় করেছে সে ব্যাপারে তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। কালিগঞ্জের মহতপুরের লাকি নামের একজনের নামে ১ কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়ে দিয়েছেন পরিচালক। কোন খাত থেকে সুশিলন বাড়ি করে দিলো তা তদন্ত করা প্রয়োজন।
একই ভাবে জাকির নামের সুশিলনের একজন ষ্টাফ ১০ কোটি টাকা আত্নস্বাত করে বর্তমানে খুলনায় মটর সাইকেল শোরুম করেছে। কোটি কোটি টাকা বিভিন্ন স্টাফ আত্নস্বাত করলেও সুশিলন কিভাবে এই টাকা গুলি সমন্বয় করে তা নিয়ে সন্ধেহ থেকে যায় এবং তাদের বিরুদ্ধে সুশিলন কি ধরনের ব্যবস্থা নিয়েছেন তার অধিকতর তদন্ত প্রয়োজন। মূল ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এসব অর্থ সরানো হয়েছে বলে জনশ্রুতি আছে।  এদিকে, সুলিশন এনজিও বিভিন্ন প্রকল্পে তাদের বাড়ি/পরিবারের লোকজনকে চাকরি দিয়ে রেখেছেন। সবাই নিয়োমিত বেতন ভাতা পান অথচ ঠিকমত অফিসে আসেন না। স্টাফদের বেতন কাটে। খাবার বিল ও অফিসের মালামাল কেনা কাটায় অনিয়ম, গরু/ছাগল বিতরণ ও রিলিফ টাকা হাতানোর অভিযোগ হরহামেশা। মূলত এরা সুবিধাবাদি যে সময় যে সরকার/দল ক্ষমতায় আসে সেই সরকারের বিভিন্ন নেতার নাম ভাঙ্গিয়ে দাপিয়ে বেড়ায় এবং বিভিন্ন অপকর্ম করে। তাদের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারেরও অভিযোগ আছে।      সমাজসেবা অধিদপ্তর বা এনজিও বিষয়ক ব্যুরোয় নিবন্ধিত কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও তাদের অর্জিত তহবিল বা সম্পত্তি ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থে ব্যবহার করতে পারে না। ট্রাস্ট বা সংস্থার সম্পত্তি সম্পূর্ণভাবে প্রাতিষ্ঠানিক মালিকানাধীন থাকার কথা থাকলেও ট্রাস্টি বোর্ডের অনুমোদন ছাড়া সম্পত্তি হস্তান্তর বা ব্যক্তিগত নামে রেকর্ড করা দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি এনজিওগুলোর বাণিজ্যিক বা নির্দিষ্ট সেবামূলক কার্যক্রমের ওপর প্রযোজ্য ভ্যাট এবং ট্যাক্স নিয়মিত সরকারি কোষাগারে জমা দেওয়া বাধ্যতামূলক। ভ্যাট ফাঁকি দেওয়া ফৌজদারি অপরাধ এবং এর জন্য অর্থদণ্ডসহ আইনি বিধান রয়েছে।এব্যাপারে সুশিলন এনজিও নির্বাহী পরিচালক মোস্তফা মনিরুজ্জামান অভিযোগগুলো অস্বীকার করে বলেন, ভ্যাট ফাঁকি দেওয়ার কোন ঘটনা নেই। বর্তমানে কেয়ার বা মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্প না থাকায় আমাদের সাথে কাজ করছে না। কালো তালিকা করেছে এমন না। সুশিলনের জমির উপরে টাইগার পয়েন্ট করা হয়েছে জাপান এম্বেসি টাকা দিয়েছে। টাকা আত্নস্বাত এর কোন ঘটনা নেই। সাংবাদিক হয়ে কি মাথা কিনে নিছেন। ইনটেনশনালি একটা নিউজ করার পায়তারা করছেন। কোন নিউজ সত্যের উপর হয়।
সরকারি অনুদান বা দাতা সংস্থার তহবিলের অর্থ আত্মসাৎ করা হলে পেনাল কোড এবং দুর্নীতি প্রতিরোধ আইনে তা বিচারযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। অভ্যন্তরীণ অডিটে অর্থ তছরুপ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রধান নির্বাহীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।সুশীলনের এই নজিরবিহীন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি আইন লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল।