কালিগঞ্জে লাইসেন্সবিহীন ২ স’মিলে ১০ হাজার টাকা জরিমানা


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন / ০
কালিগঞ্জে লাইসেন্সবিহীন ২ স’মিলে ১০ হাজার টাকা জরিমানা
শেখ আহসান হাবিব
কালিগঞ্জ উপজেলার প্রতিনিধি:
 কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চালতি বাড়িয়া এলাকায়  লাইসেন্সবিহীন কাঠের সমিলের করাতকল পরিচালনার অপরাধে দুটি করাতকল মালিককে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে প্রত্যেক করাতকলকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।
অভিযানকালে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল এবং বন বিভাগের ডেপুটি রেঞ্জের ওসি আওছাফুর রহমান বন বিভাগের সদস্য আরমান সিকদার উপস্থিত ছিলেন।
লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।