বাংলাদেশ ভুমিহীন আন্দোলন, সাতক্ষীরা সদর পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা
News Desk (S)
প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন /
০
বাংলাদেশ ভুমি হীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জনাব মোঃ আশরাফুল ইসলাম গাজীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যবৃন্দের সম্মতিক্রমে–
সাতক্ষীরা সদর পৌর কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায়, অদ্য ১৪ ইং অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এখন থেকে এই কমিটির কোনো কার্যকারিতা থাকবেনা। অতি শীঘ্রই সাতক্ষীরা পৌর নতুন কমিটি ঘোষণা করা হবে।
বাংলাদেশ ভুমিহীন আন্দোলন,
সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম গাজীর সাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়। সভাপতি আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশ ভুমি হীন আন্দোলনের প্রত্যাশা সৎ, ত্যাগী, স্বচ্ছতার অধিকারী, একনিষ্ঠ ও ভুমিহীন সদ্যস্যদের নিয়ে পৌর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট খগেন্দ্র নাথ ঘোষ। বাংলাদেশ ভুমি হীন আন্দোলন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুস সাত্তার, আরো উপস্থিত ছিলেন, মোঃ আহমেদ আলী, আনোয়ার হোসেন (খোকন), মোঃ আব্দুল জব্বার, মনিরুজ্জামান মনি, মোঃ রাজু হোসেন, মোঃ রেজাউল ইসলাম, মুহাম্মদ হাবিবুল্লাহ বাহার সহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :