সাতক্ষীরায় এক নারী’র লা/শ উ-দ্ধা-র


News Desk (S) প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন /
সাতক্ষীরায় এক নারী’র লা/শ উ-দ্ধা-র

খন্দকার আনিসুর রহমান: সাতক্ষীরায় বিলের পানিতে ভাসমান অবস্থায় কোহিনুর বেগম (৩৪) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার তালতলা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ। নিহত কোহিনুর বেগম সদর উপজেলার খেলারডাঙ্গী এলাকার মনসুর আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, তালতলা গ্রামের এরফান আলীর ছেলে ভ্যানচালক শরিফুল ইসলাম বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কাজে ভ্যানে বালু লোড করছিলেন। একপর্যায়ে তিনি স্থানীয় মুকুলের রড-সিমেন্টের দোকানের পেছনে গেলে বিলের পানিতে এক নারীর লাশ দেখতে পান।

পরে তিনি বিষয়টি বালু ব্যবসায়ী আলমগীর হোসেনকে জানান। খবর পেয়ে আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে বোরখা পরিহিত অবস্থায় এক নারীর মরদেহ পানিতে ভাসতে দেখেন। এরপর তিনি পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কোহিনুর বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।