আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযানে দুই দোকানে ৪ হাজার টাকা জরিমান
News Desk (S)
প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন /
০
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকিমূলক অভিযানে দুই মুদি দোকানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর ও জেলা শাখার নির্বাহী সদস্য ক্যাব জিএম ইমতিয়াক জামিল। অভিযান পরিচালনাকালে গোয়ালডাঙ্গা বাজারের মুদি ব্যবসায়ী দে ব্রাদার্স এর মালিক সুভাষদে কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ১ হাজার টাকা জরিমান ও শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার এর মালিক গোপাল মজুমদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করেন।
আপনার মতামত লিখুন :