সাতক্ষীরায় ঘের দখল করে ১০ লক্ষাধিক টাকার চিংড়ি লুট
News Desk (S)
প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৬, ৯:১৭ অপরাহ্ন /
০
সাতক্ষীরায় রুবি খাতুন নামে এক বিধবা নারীর ২৫ বিঘা চিংড়ি মাছের ঘের দখল করে লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দেবহাটা উপজেলার বালিথা গ্রামের ঝাপার ঘেরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রুবি খাতুন সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা।
তিনি জানান, মৃত স্বামীর পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে মাছের ঘেরে বাগদা ও গলদা চিংড়ি চাষ করে আসছিলেন তিনি। মঙ্গলবার সকালে শরিফুল, আলমগীর ও তুহিনের নেতৃত্বে বিশাল লাঠিয়াল বাহিনী তার চিংড়ি ঘেরে হামলা করে। এ সময় হামলাকারীরা ঘেরের পাহারাঘর ভাঙচুর করে কর্মচারীদের বের করে দেয়। এরপর তারা ওই ঘের থেকে প্রায় ১০ লাখ টাকার গলদা ও বাগদা চিংড়ি লুট করে। এ ঘটনাটি দেবহাটা থানায় জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানানা, ভুক্তভোগী নারী বিষয়টি মোবাইল ফোনে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :