দেবহাটায় সরকারি কেবিএ কলেজে স্কলারশিপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


News Desk (S) প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন /
দেবহাটায় সরকারি কেবিএ কলেজে স্কলারশিপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুনঃ দেবহাটা উপজেলার মেধীবীদের চরন ভূমি সরকারি সখিপুর খান বাহাদুর আহানউল্লাহ কলেজ। এই কলেজের প্রাক্তন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যলের স্যার এ.এফ.রহমান হলের ছাত্রদলের সাবেক সাংগনিক সম্পাদক এবং বর্তমানে ইউনিভার্সিটি অফ ওয়ারউইক, UK এর শিক্ষক ও গবেষক মোঃ জাহানীর আলম (হিমেল) একটি উচ্চ শিক্ষা এবং স্কলারশিপ বিষয়ক সেমিনারে কীনোট স্পীকার হিসাবে উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারের উদ্বোধনীয় বক্তব্য দেন কলেজের সিনিয়র শিক্ষক ও ইংরেজি বিভাগ এর প্রধান জনাব শাহিনুর রহমান এবং সেমিনারটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সিনিয়ার শিক্ষাক জনাব আবু তালেব মোল্লা। জনাব জাহানীর আলম হিমেল মেধাবী ছাত্র-ছাত্রীদের সাথে আন্তরিক ভাবে কথা বলেন এবং ছাত্র-ছাত্রীদের UK তে উচ্চ শিক্ষায় উৎসাহ যোগন,বিশেষ করে তারা কি ভাবে বিনা খরচে বিদেশে পড়তে যেতে পারে। ভবিষৎতে তাদেরকে আরো বেশি সহযোগীতা করবেন বলে তাদেরকে আশ্বাস্ত করেন।সেমিনার শেষে, KBA কলেজে সকল সন্মানীয় শিক্ষাকদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে কলেজের জন্য কাজ করার আগ্রাহ প্রকাশ করেন।