
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় শারীরিক ফিটনেস তৈরির অনন্য প্রতিষ্ঠান নিউ গোল্ড জিম নামের ব্যবসা প্রতিষ্ঠানটির বিরাজমান সমস্যার সমাধান ও ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে। গত ১১ জুলাই শনিবার সাতক্ষীরা সদর থানায় উভয় পক্ষের উপস্থিতিতে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার মৃত ফজলুল কাদের খোকনের ছেলে নিউ গোল্ড জিম এর স্বত্বাধিকারী যায়েদ বিন কাদের এর লিখিত অভিযোগ পর্যালোচনা করে উভয় পক্ষের শোনানীতে সদর থানার এসআই নাসির উদ্দিন বিষয়টি মিমাংসা করে উক্ত ঘটনাটি নিষ্পত্তি করে দেন। যে কারণে উক্ত ঘটনার ভুল বোঝাবুঝির অবসান ঘটে। এসআই নাসির উদ্দিন বলেন , উভয় পক্ষের উপস্থিতিতে এবং আলোচনান্তে বোঝা যায় যে অভিযোগের বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। এসময় উপস্থিত সকলে শারীরিক ফিটনেস তৈরির অনন্য প্রতিষ্ঠান নিউ গোল্ড জিম নামের ব্যবসা প্রতিষ্ঠানটির সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :