নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় শারীরিক ফিটনেস তৈরির অনন্য প্রতিষ্ঠান নিউ গোল্ড জিম নামের ব্যবসা প্রতিষ্ঠানটি বিভিন্ন অজুহাত ও গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে বন্ধ করতে একটি স্বার্থান্বেষী মহল মরিয়া হয়ে উঠেছে। ষড়যন্ত্রকারীরা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি ও চক্রান্তকারীদের গভীর ষয়যন্ত্রে দিশেহারা হয়ে পড়েছেন ভূক্তভোগী সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার মৃত ফজলুল কাদের খোকনের ছেলে নিউ গোল্ড জিম এর স্বত্বাধিকারী যায়েদ বিন কাদের। প্রতিষ্ঠানটি বন্ধের হাত থেকে রক্ষা করতে নিরুপায় হয়ে ষড়ন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করতে ও ন্যায় বিচার পেতে অভিযুক্ত আসামিগণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার (৯ জুলাই) সাতক্ষীরা সদর থানায় নিউ গোল্ড জিম এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও উস্কানীদাতা সদস্য তানজিনাসহ মোট চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন। সদর থানায় ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, শহরের সুলতানপুর গ্রামের মাহবুব হক উমিদ এর স্ত্রী তানজিনা আহমেদ মৃদুলা, শহরের কামালনগর গ্রামের জেসমিন নাহার রুজি, একই এলাকার নাছিম শিকদার রাজের স্ত্রী ফারদিনা বর্ষা, একই এলাকার এপি ও রিরুপর্না রিতু একটি স্বার্থান্বেষী মহলের প্রলোভনে পড়ে আমার জিম এর ১৭ জন সদস্যকে উস্কানী দিয়ে মাসিক ফি বন্ধ ও মিথ্যা প্রলোভন দেখিয়ে অন্য জিমে নিতে আমার ব্যবসা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত করে আসছে। সাতক্ষীরা শহরের সুলতানপুরে আছাদুল চেয়ারম্যান মার্কেটে অবস্থিত আমার নিউ গোল্ড জিম নামের ব্যবসা প্রতিষ্ঠানটি সাতক্ষীরাতে অনেক সুনাম অর্জন করেছে। দিনদিন সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর চক্রান্ত করে আমার ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধের পায়তারা চালিয়ে আসছে। গত ৭ জুলাই সন্ধ্যা অনুমান সাড়ে ৬টায় শহরের সুলতানপুর গ্রামের মাহবুব হক উমিদ এর স্ত্রী উস্কানীদাতা তানজিনা আহমেদ মৃদুলা অভিযুক্তদের নিয়ে আমার সুলতানপুস্থ বাড়িতে গিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধসহ আমাকে প্রাণনাশের হুমকি ও বিভিন্নভাবে হয়রানি এবং ক্ষয়ক্ষতি করিবে বলে গালিগালাজ করে চিল্লাচিল্লি করে এলাকার পরিবেশ দূষিত করে। উক্ত ঘটনার ভিডিও সিসি টিভির ফুটেজ সংরক্ষিত আছে। যা ঘটনার সঠিক প্রমাণ দিতে সহায়তা করবে। উক্ত ঘটনায় অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে এলাকাবাসী ও ভূক্তভোগীর পরিবার। উল্লেখ্য যে, ১০ জুলাই শুক্রবার বিকালে ০১৬৩৬২৬১৯৫২ নম্বর মোবাইল ফোনে অভিযোগকারীর মোবাইল নম্বরে থানায় মিমাংসার নাম করে ৫ হাজার টাকা চাওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :