বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি জিয়া, সম্পাদক শাহিন
News Desk (S)
প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন /
০

প্রেস বিজ্ঞপ্তি :প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের ত্রি-বার্ষিক নির্বাচন কার্যক্রম। ২১ পদের বিপরীতে ৩০জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেও গত ১৬ জুন ১০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।সংগঠনের গঠনতন্ত্র এবং নির্বাচনের সকল বিধান অনুসরন করে ১লা জুলাই বুধবার নির্বাচন কমিশনার মোঃ শামসুজোহা,ড. মোহাম্মদ আখতারুজ্জামান ও মোঃ মুছা করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সমাজকল্যাণ সম্পাদক পদ স্থগিত রেখে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ সদস্যের কমিটি নির্বাচিত করে তালিকা প্রকাশ করেছেন। নির্বাচিতরা হলেন সভাপতি মোঃ জিয়াউল হক জিয়া,সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম শাহিন,সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দীন মাসউদ, সহ-সভাপতি অনুজিৎ কুমার মন্ডল, মোঃ আরিফুজ্জামান আপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন ময়না,মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক শেখ নূরুল আফছার সেলিম, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন গাজী,দপ্তর সম্পাদক মোঃ জাহিদ হাসান,কোষাধ্যক্ষ মোঃ নূরুল হুদা ফুল, সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দীন পান্নু,প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনির,মহিলা বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার কুমকুম, নাট্য সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, ক্রিয়া সম্পাদক কর্ণ বিশ্বাস কেডি, নির্বাহী সদস্য প্রভাষক ছন্দা রানী মন্ডল, মোঃ ইকবাল হোসেন, মোঃ আল-মনির ও মোঃ বেলার হোসেন।
আপনার মতামত লিখুন :