তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব


News Desk (S) প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন /
তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা)  প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা আসননগর মোড় থেকে মাছখোলা রোড ভায়া হরিণখোলা পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকালে তালা উপজেলার গোয়ালপাতা মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক   হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, “এই এলাকার সবচেয়ে বড় সমস্যা পানি। যদি বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হয়, তাহলে সমস্যা হবে। গরিব মানুষ শান্তিপ্রিয় মানুষ। তাদের পাশে আমরা থাকবো। এই এলাকার রাস্তাঘাট ও মসজিদ-মন্দিরের উন্নয়ন কাজ করবো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা ও মহবত হোসেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন ও ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন এবং মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তালার বাস্তবায়নে এ রাস্তা নির্মাণ প্রকল্পটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাস্তবায়িত হচ্ছে বলে জানা গেছে। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।