আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা ২ আসন


News Desk (S) প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন /
আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা ২ আসন

নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ১০৬, সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের নমিনী আলহাজ¦ মোঃ আব্দুর রউফের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের নানা উন্নয়নমুখী কাজ তার ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দ দিয়ে নির্বাচনী এলাকায় অবকাঠামোগত উন্নয়নের ছোয়ায় আলোকিত হতে চলেছে সাতক্ষীরা-০২ আসনের (সাতক্ষীরা সদর ও দেবহাটা)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের ঘোষিত রাষ্ট্র সংস্কার কর্মসূচি এবং রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার এবং শিক্ষাখাত উন্নয়নে সরকারের অগ্রাধিকার বাস্তবায়নের লক্ষ্যে একটি দক্ষ, প্রযুক্তি নির্ভর ও মানব সম্পদ ভিত্তিক কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনে সকারের ১৮০ দিনের কর্ম পরিকল্পনার অংশ হিসাবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সুবিধাবঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, উর্দ্ধমুখী ভবন সম্প্রসারণ, মেরামত ও সংস্কার, সীমানা প্রাচীর নির্মাণ এবং মাঠ উন্নয়ন কার্যক্রম গ্রহণের জন্য নির্বাচনী এলাকায় নিরলসভাবে কাজ করে চলেছেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের নমিনি ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ মোঃ আব্দুর রউফ। সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ পেয়েছেন তিনি। সে অনুযায়ী স্ব স্ব দপ্তরে টেন্ডার করার জন্য তালিকা পাঠিয়েছেন। প্রাথমিক পর্যায়ে যে কাজ গুলি হতে চলেছে-সাতক্ষীরা সদর উপজেলাধীন আলিপুর ইউনিয়নে চলাচলের অনুপযোগী ০৬ (ছয়) টি রাস্তা নতুন করে নির্মাণ হতে যাচ্ছে। এছাড়া, বাঁশদহা ইউনিয়নে ০১ টি (এক), বল্লী ইউনিয়নে ০১ টি (এক), ভোমরা ইউনিয়নে ০২ টি (দুই), বৈকারী ইউনিয়নে ০১ টি (এক) নতুন রাস্তা নির্মাণ হতে যাচ্ছে। আলিপুর ইউনিয়নে ০৫ টি (পাঁচ) রাস্তা সংস্কার হতে যাচ্ছে। দেবহাটা উপজেলাধীন নওয়াপাড়া ইউনিয়নের ০৩টি (তিন), পারুলিয়া ইউনিয়নে ০১টি (এক) নতুন রাস্তা নির্মাণ হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর সাতক্ষীরা সদর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ ও উর্দ্ধমুখী সম্প্রসারণ ভবন নির্মাণ ১০টি। স্কুল ও কলেজ ভবন সংস্কার সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় ১৭ টি। এছাড়া সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ ও ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে উর্দ্ধমুখী সম্প্রসারণ ভবন নির্মাণ। ১৫ টি বেসরকারি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সংস্কার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন “সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন” প্রকল্পে সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান নতুন নির্মাণ/সম্প্রসারণ। জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার হবে। এছাড়া অন্যান্য প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান নতুন নির্মাণ ও সম্প্রসারণ হবে। মেরামত ও সংস্কারের লক্ষ্যে সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অন্তভুক্ত করা হয়েছে। এছাড়াও পর্যায়ক্রমে তার সকল নির্বাচনী প্রতিশ্রুতি রেখে জনগণের চাওয়া পাওয়া পূরণ করবেন জননেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।
আলহাজ্ব মো. আব্দুর রউফ মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী। জনগণ তাকে চিনতে ভুল করলেনও তিনি জনগণকে ভোলেননি। তিনি দিন-রাত নিজের আরাম-আয়েশকে বিসর্জন দিয়ে বিশ্ব সেরা প্রধানমন্ত্রী ও বাংলার¬ গরীব দুঃখী মানুষের প্রাণের মানুষ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করতে রাজনীতির নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি একজন দাতা, দয়ালু, ন্যায় পরায়ন ব্যক্তিত্ব। যিনি অসহায় গরীব শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ মানুষের ভালোবাসার টানে নিজের ক্লান্তি বিসর্জন দিয়ে সব সময়ই নিজেকে বিলীন করে দেন। কোন প্রকার হিংসা, ঘৃনা, অহংকার নেই তার মনে। তিনি এমনই একজন ব্যক্তিত্ব যিনি প্রত্যেহ সকালে ঘুম থেকে উঠে মহান আল্লাহ ও রাসূল কে স্মরন করে হাসি মুখে বেরিয়ে যান অসহায় মানুষের সেবা ও সামাজিক, সাংস্কৃতিক ও দলীয় সাংগঠনিক কর্মকান্ডে। তিনি ভোটে পরাজিত হলেও জনগণের কথা ভোলেননি। জনস্বার্থে সকল প্রকার উন্নয়ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তিনি সকলের মাঝে হয়ে উঠেছেন এক জনপ্রিয় জননন্দিত নেতা। সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন এবং পৌরসভার ০৯টি ওয়ার্ডসহ গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় বিএনপি সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করতে রাজনীতির নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছেন সকলের প্রিয় জননেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।