ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলিপুর কেন্দ্রে ভোট দিলেন ধানের শীষের প্রার্থী মো. আব্দুর রউফ


নিউজ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ন /
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলিপুর কেন্দ্রে ভোট দিলেন ধানের শীষের প্রার্থী মো. আব্দুর রউফ

আলীপুর থেকে ফিরে আক্কাজ আলী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর নির্বাচনী এলাকার আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রথমে ভোট দিয়েছেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২নং কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমেই ভোট দেন তিনি।

ভোট প্রদান শেষে বিজয়সূচক চিহ্ন দেখান বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ। এসময় তিনি বলেন, আমি আশাবাদী জনগণ উন্নয়নের স্বার্থে মহান স্বাধীনতার পক্ষের প্রতীক ধানের শীষকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক জিতলে বাংলাদেশ জিতবে। আর আমরা যদি হেরে যাই, তাহলে বাংলাদেশ হারবে।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটাররাও স্বতস্ফূর্তভাবে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে প্রদান করছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হলে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ।
এসময় তিনি সকলকে গুপ্ত সংসংগঠনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকার আহবান জানান।
এ সময় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এর পৌত্র বিশিষ্ট ব্যবসায়ী সামির শোয়েব রাদমির ও পৌত্র আব্দুল্লাহ আল সিয়ামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৭টার আগেই আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭২ নং কেন্দ্রে পৌঁছান তিনি।