সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন / ০
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড় এর নেতৃত্বে নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে গিয়ে মতবিনিময় করেন এবং জেলা পরিষদের প্রশাসক কে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বিএনপি সমর্থিত প্যানেল জামায়াত অধ্যুষিত জেলায় তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় সকলকে ধন্যবাদ জানান। নবনির্বাচিত বাকশিস নেতৃবৃন্দকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত প্যানেলের প্যানেল মেকার সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, বাকশিস নির্বাচনে নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মো. আবুল কালাম, এস এম শহিদুল আলম, মো. অলিউল ইসলাম, অধ্যক্ষ শিবপদ গাইন, মো. আজিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, সহ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক জিএম আব্দুল ওহাব, দপ্তর সম্পাদক মো. আরিফ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. ইদ্রিস আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হক, তথ্য ও পাঠাগার সম্পাদক মো. ইমরুল হোসেন, গণসংযোগ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আরিফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. আসিফ বায়োজিদ, মহিলা সম্পাদক জাসরিন আক্তার বানু, সহ-মহিলা সম্পাদক চম্পা রানী হাজরা, সদস্য মো. রেজাউল করিম, মো. বাবলুর রহমান, মো. নওশাদ আলম, মো. তৌহিদুর রহমান, মো. তোফাজ্জেল হোসেন, মো. সাইদ হোসেন, মো. আমজাদ হোসেন, বাসুদেব কুমার সিংহ, মো. আব্দুল মান্নান, মো. কামরুজ্জামান, এসএম শফিউল আজম, শংকর কুমার সরকার, আবু ওবায়দা তৌফিক উদ্দীন, মো. ইয়াছিন আলী, রবীন্দ্রনাথ কর্মকার, অমরেন্দ্র নাথ মৃধা, পরেশ কুমার পাল, স.ম আব্দুল মান্নান, মো. হারুন-অর রশিদ, মো. আবু হাসান মো. ফিরোজ কবির, এস এম কামরুজ্জামান, শেখ মঞ্জুরুল ইসলাম, পরমেশ চন্দ্র ঘরামী, মো. আনারুল ইসলাম, আহসান হাবিব, মো. আছাফুর রহমান, বি.এ.এম আশরাফ উদ্দীন, সরদার নুরুল ইসলাম, মো. শফিউল আলম, মধুসুদন মন্ডল, সন্দীপ দাস, নাজমুল হাসান ও পবিত্র কুমার মন্ডল প্রমুখ। এসময় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নব-নির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন