দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ
News Desk (S)
প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন /
০
আব্দুল্লাহ আল মামুনঃ দেবহাটার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ। (১৮ অক্টোবর) রবিবার দেবহাটা উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন তিনি।
পরিদর্শন কালে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ বলেন, দেবহাটাসহ জেলায় ৬১২টি পূজা মন্ডপে শান্তি পূর্ণ ভাবে পূজা উদযাপন হচ্ছে। বাংলাদেশে সরকার শান্তি পূর্ণ ভাবে হিন্দু ধর্ম অবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন করার উদ্দেশ্য এবার ৩ দিনের ছুটির ব্যবস্থা করেছেন। তার সাথে সাথে কঠোর নিরাপত্তার চাদরে মুড়িয়ে শারদীয়া দূর্গা উৎসব পালিত হচ্ছে।
এছাড়া তিনি আরও বলেন, আপনারা শান্তি পূর্ণ ভাবে সময়ের ভিতরে প্রতিমা বিসর্জ্জন দিবেন।সেই সাথে বিভিন্ন মন্ডপের সার্বিক বিষয়ে খোজ খবর নেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, ইউপি সদস্য অসীম কুমার মন্ডল, মহিলা দলের নেত্রী বিউটি পারভীন, ইউপি সদস্য মোখলেছুর রহমান ও সাজু পারভীন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :