দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
News Desk (S)
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৬:১৫ অপরাহ্ন /
০
আব্দুল্লাহ আল মামুন : দেবহাটা উপজেলা পরিষদের মাসিক আইন -শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর দেবহাটা উপজেলা পরিষদের হলরুম এ সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দেবহাটা উপজেলা এসিল্যান্ট ইসতিয়াক আহমেদ অদু, দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ বারী, মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম-আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মদন মোহন পাল, কেবিএ কলেজের সহকারী অধ্যাপক আবু তালেব, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোনায়েম হোসেন, সিনিয়র বিএনপি নেতা শহিদুল ইসলাম,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক লিটন ঘোষ বাপ্পী, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, টি আই বৈশাখী মন্ডল, অধ্যক্ষ ইয়াকুব আলী, ডাঃ আসিফ ইকবাল, বিজিবি সদস্য নুর ইসলাম, এজিএম মাসুম বিল্লাহ,উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ, সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ।
আপনার মতামত লিখুন :