দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান
News Desk (S)
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৭:৫০ অপরাহ্ন /
০
আব্দুল্লাহ আল মামুনঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ার নাজিরের ঘের কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে বিশেষ স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) নাজিরের ঘের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে এ স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় নাজিরের ঘের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি গোলাম মহিউদ্দিন শিক্ষার্থীদের ডেঙ্গুর কারণ, লক্ষণ, বাহক এডিস মশার বিস্তার এবং ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
এ ছাড়া শিক্ষার্থীদের বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সচেতনতার পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও পরামর্শ প্রদান করেন তিনি।
কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে এমন সচেতনতামূলক কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধে শিশুদের পাশাপাশি তাদের পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :