সাংবাদিক আনিসুর রহমানের জন্মদিন পালিত!


নিউজ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন /
সাংবাদিক আনিসুর রহমানের জন্মদিন পালিত!

নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার পক্ষ থেকে সাংবাদিক খন্দকার আনিসুর রহমানের ৪১তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বর্তমান সাতক্ষীরা কার্যালয়ে কেক কেটে তার শুভ জন্মদিন উদযাপন করা হয়।​কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক রাজিব হাসান রিমু, মফস্বল সম্পাদক মুস্তফা রায়হান সিদ্দিকী, সহ-সম্পাদক গালিব হাসান, স্টাফ  রিপোর্টার হাবিবউল্লাহ বাহার হাবিব এবং অফিস সহকারী বায়েজিদ।জন্মদিন উপলক্ষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাংবাদিক খন্দকার আনিসুর রহমান বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ৪০ পেরিয়ে ৪১তম বছরে পা রাখলাম। জীবনপ্রাহ্নে এসে আমি সকলের কাছে দোয়া চাই যেন বাকিটা জীবন সুস্থ ও নিরাপদে কাটাতে পারি। সেই সাথে আমি সততা ও নিষ্ঠার সাথে দৈনিক ভোরের আকাশ,দৈনিক ঢাকা প্রতিদিন,বার্তা সম্পাদক, দৈনিক যুগের বার্তা  সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকতে পারি, সেজন্যও দেশবাসীর দোয়া প্রার্থী।শুভেচ্ছা বক্তব্যে বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক রাজিব হাসান রিমু বলেন, খন্দকার আনিস দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন। তার ভবিষ্যৎ ও কর্মজীবনের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি।পত্রিকার মফস্বল সম্পাদক মুস্তফা রায়হান সিদ্দিকী বলেন, খন্দকার আনিস একজন পেশাদার ও গুণী সাংবাদিক। তিনি দীর্ঘ দিন ধরে নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছেন। আগামী দিনগুলোতেও তিনি যেন এই ধারাবাহিকতা বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন, সেই প্রত্যাশা রইল।