দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে দেবহাটায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও মিছিল
News Desk (S)
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৮:৫০ অপরাহ্ন /
০
আব্দুল্লাহ আল মামুন: পরিকল্পিত সন্ত্রাস ও চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এবং ফাসিবাদবিরোধী কড়া বার্তা নিয়ে দেবহাটা উপজেলায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটা উপজেলা যুবদলের আয়োজনে ২২ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৪ টায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সখিপুর বাজার কৃষি ব্যাংকের সামনে এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীদের সুসংগঠিত উপস্থিতি ও আবেশে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। “স্বৈরাচার ও ফেসিবাদ হুঁশিয়ার সাবধান”, “দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করো”—নেতাকর্মীদের এমন ক্ষুরধার ও স্বতঃস্ফূর্ত স্লোগানে চারদিক মুখরিত হয়ে যায়।
সমাবেশে দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল বলেন দেবহাটার মাটি আজ সজাগ ও ঐক্যবদ্ধ। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু গণমানুষের আন্দোলন ও প্রতিবাদের মুখে কোনো ষড়যন্ত্রই টিকে থাকবে না। ফাসিবাদী মানসিকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে দেবহাটা উপজেলা সর্বদা রাজপথে প্রহরী হয়ে থাকবে।”
এই সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা, দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক রজিব,কুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক হোসেন আলী,পারুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক গোলাম রসুল,সাধারণ সম্পাদক শাহীন আলম, সখিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব সোহাগ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুদা বাপ্পী ,সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাদশা, সদস্য সচিব কবির হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :