শ্যামনগরের এক ব্যক্তি প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী সহ একাধিক ভাতার সুবিধা পাওয়ার অভিযোগ
News Desk (S)
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন /
০
স্টাফ রিপোর্টারঃ শ্যামনগর দেওল গ্রামের একব্যক্তি প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী সহ একাধিক ভাতার সুবিধা পাওয়ায় উপজেলা সমাজসেবা অফিসার বরাবর লিখিত অভিযোগ হয়েছে।এব্যাপারে সমাজসেবা অফিসারের ভুমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
শ্যামনগরের দেওল গ্রামের নুর উদ্দীন গাজীর ছেলে আবু সাঈদগাজীর ছেলে প্রতিবন্ধী নয় অথচ সমাজসেবা কর্মকর্তাকে ম্যানেজ করে প্রতিবন্ধী ভাতা সহ রেশন কার্ড,মুজিব বর্ষের ঘর,ভিজিডি কার্ডের সুবিধা পেয়ে যাচ্ছে ।তার রেশন কার্ড নং-২১৪,ভিজিডিকার্ড নং-২৮,প্রতিবন্ধী না হয়েও এতগুলো সরকারী সবিধা পাওয়ায় এলাকায় সমাজসেবা অফিসারের ভুমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।এব্যাপারে ১ নং ওয়ার্ড ইউপি সদস্য হামিদুল কবীর স্বাক্ষর করে সমাজসেবা অফিসারের নিকট প্রতিবেদন দিয়েছেন ।প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন ঐ ব্যক্তি প্রতিবন্ধী নয় এবং কোন ভাতা পাওয়ার যগ্যে নয়। একজন ব্যক্তিকে এতগুলো সরকারী ভাতা দেওয়ায় উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেনের ভুমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে ।এব্যাপারে তার সকল ভাতা বাতিলের দাবীতে আব্দুল কাদের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
আপনার মতামত লিখুন :