ভোমরা সীমান্ত থেকে অ-স্ত্র-গু-লিসহ ১ চোরাকারবারিকে আটক


News Desk (S) প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৬:২৭ অপরাহ্ন /
ভোমরা সীমান্ত থেকে অ-স্ত্র-গু-লিসহ ১ চোরাকারবারিকে আটক

আব্দুল্লাহ আল মামুনঃ ভারত থেকে চোরাপথে আসা একটি পিস্তল, দুটি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ সাতক্ষীরা ভোমরা সীমান্তে অভিযান চালিয়ে এক অস্ত্র চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৬।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে সাতক্ষীরা ভোমরা সীমান্তের চৌবাড়িয়া এলাকায় এ’আটকের ঘটনা ঘটে।
আটককৃতের নাম মোঃ আরিফুল ইসলাম (৩১)। সে
ওই এলাকার মোঃ জয়নাল সরদারের ছেলে।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদরের ভোমরা সীমান্তের চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাপথে আসা একটি অস্ত্রের চালানসহ এক চোরাকারবারিকে আটক করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ১টি পিস্তল, ২টি শুটারগান ও ১১ রাউন্ড গুলি রয়েছে।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলিসহ আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।