
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ৪ নম্বর দেলুটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দারুণ মল্লিক গ্রামের ২২ নম্বর পোল্ডারের স্লুইসগেটের পানিতে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি পাইকগাছা থানা পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় স্লুইসগেটের পানির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। তবে স্থানীয়রা ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির জানান, মরদেহটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :