কালিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠানে বক্তাদের ক্ষোভ প্রকাশ
News Desk (S)
প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১০:০২ অপরাহ্ন /
০

শেখ আহসান হাবিব, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজনে ১১জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পঃ ও পঃ কর্মকর্তা আব্দুস সেলিমের সভাপতিত্বে ও উপজেলা পঃ ও পঃ পরিদর্শক শাহা আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা পঃ ও পঃ পরিদর্শক মিজানুর রহমান। বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠানে কালিগঞ্জ হাসপাতালে উপজেলা টি. এইচ. এ কিংবা তার কোন প্রতিনিধি না থাকায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম জানান পরিবার পরিকল্পনা কার্যক্রমে সাতক্ষীরা জেলার মধ্যে কালিগঞ্জ উপজেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এছাড়া শ্রেষ্ঠ মাঠ কর্মীর পুরস্কার পেয়েছে কালিগঞ্জ। অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের পরিদর্শক, মাঠকর্মীসহ, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
আপনার মতামত লিখুন :