সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
নিউজ ডেস্ক
প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন /
০
জি.এম আবুল হোসাইন : শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও কমিউনিটি ভিত্তিক নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরিতে কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(৯ জুলাই) সকাল ১০টায় এল্লারচরের চিংড়ী চাষ প্রদর্শনী খামারে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ‘টেরে ডেস হোমস নেদারল্যান্ডস’ ও ব্রেকিং দ্য সাইলেন্স’র যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সখিপুর কলেজের সাবেক প্রফেসর পবিত্র মোহন দাস, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি প্রমুখ।
উক্ত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিএসও প্রতিনিধি, শিশু সুরক্ষা কমিটির সদস্য, স্কুল কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তরা বলেন, শিশু ও তরুণ প্রজন্মের সার্বিক সুরক্ষা এবং ডিজিটাল মাধ্যমে তাদের নিরাপদ বিচরণের ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান সময়ে প্রযুক্তির ভিড়ে শিশুরা যাতে কোনো ধরনের সাইবার ঝুঁকি বা অনাকাঙ্ক্ষিত পরিবেশের শিকার না হয়, তার জন্য একটি শক্তিশালী কমিউনিটি ভিত্তিক সুরক্ষা বলয় গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সাথে, তাদের নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার ব্যাপারেও আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় প্রোগ্রাম সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইল ন্স’র ম্যানেজার (প্রোগ্রম) মো. শরিফুল ইসলাম। এছাড়া আরো সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র নূর জামান, মনির হোসেন ও মো. আব্দুল মান্নান।
সমগ্র মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র আফরোজা সুলতানা।
আপনার মতামত লিখুন :