ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা


News Desk (s) প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৯:৩০ অপরাহ্ন /
ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা
জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স এর” স্পিক আপ “প্রকল্পের আলোকে চেঞ্জ এজেন্ট গ্রুপের সদস্যদের সাথে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) বিকালে ব্রেকিং দ্য সাইলেন্স প্রকল্প অফিসে চেঞ্জ এজেন্ট গ্রুপের সদস্যদের সাথে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক উক্ত দলীয় সভা অনুষ্ঠিত হয়। দলীয় সভায় আগরদাঁড়ী ইউনিয়নের ৩টি এবং বল্লী ইউনিয়নের ২টি ওয়ার্ডের মোট ২৫ জন শিশু ও ইয়ূথ সদস্যরা অংশগ্রহণ করেন।
চেঞ্জ এজেন্ট গ্রুপের দলীয় সভায় ব্রেকিং দ্য সাইলেন্স এর সিএসও প্রতিনিধি সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক সাইবার সাইবার অপরাধ, সাইবার অপরাধের শাস্তি, হ্যাকিং কত প্রকার, হ্যাকিং হলে করণীয় কি, বিভিন্ন প্রকার ফিশিং লিংক, নিরাপদ ফেসবুক কিভাবে ব্যবহার করতে হয়, ফেসবুক হ্যাক হলে করনীয় প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। এছাড়া ভোক্তভুগীরা কিভাবে রিপোর্ট করবে সে বিষয়ে আলোচনা ও বিভিন্ন বিষয়ে প্রাকটিক্যাল সমাধান করেন। তিনি বলেন, সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিম আপনাদের পাশে সবসময় আছে। ব্রেকিং দ্য সাইলেন্স একটি সময় উপযোগী বিষয় নিয়ে কাজ করছে। আমি ও আমার প্রতিষ্ঠান ব্রেকিং দ্য সাইলেন্স এর সাথে কাজ করে যেতে চাই।
চেঞ্জ এজেন্ট গ্রুপের দলীয় সভায় স্বাগত বক্তব্য রাখেন, স্পিক আপ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. আব্দুল মান্নান এবং শিশু ও ইয়ূথদের নানা উদ্যোগ নিয়ে আলোচনা করেন, কমিউনিটি স্যোসাল ওর্য়াকার মো. মনির হোসেন। উক্ত চেঞ্জ এজেন্ট গ্রুপের দলীয় সভার অংশগ্রহণকারি শিশু ও ইয়ূথ সদস্যরা বলেন, এই ধরনের  প্রাকটিক্যাল সেশন আমরা এর আগে পাইনি। ব্রেকিং দ্য সাইলেন্স এর স্পিক আপ প্রকল্পের সাথে যুক্ত হয়ে আমরা নতুন নতুন বিষয় ও নিজের আত্মবিশ্বাস বাড়ছে।
চেঞ্জ এজেন্ট গ্রুপের দলীয় সভার উদ্দেশ্যসহ বর্ণনা সহ পুরো সভাটি পরিচালনা করেন, স্পিক আপ প্রকল্পের কমিউনিটি স্যোসাল ওর্য়াকার আফরোজা সুলতানা।