সাতক্ষীরায় মাদক মুক্ত সমাজ নির্মাণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিউজ ডেস্ক
প্রকাশের সময় : জুন ১৯, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন /
০
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় মাদক মুক্ত সমাজ নির্মাণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক মুক্ত সমাজ নির্মাণে গাংনিয়া বাসির উদ্যোগে মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিএম আফাজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইকবাল হোসেন ও আব্দুস সালাম ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুর নবী, ফিরোজ হোসেন খোকন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আলী হোসেন, মাওলানা আজাদুল ইসলাম, মোঃ কামরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইমাম ও সচেতন ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :