ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর আব্দুর রহমানের জানাজা সম্পন্ন


News Desk (s) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন /
ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর আব্দুর রহমানের জানাজা সম্পন্ন
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর আব্দুর রহমান(৭০) এর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মৃত আব্দুর রহমানের জানাজা নামাজ তার নিজ গ্রাম পাথরঘাটা বলফিল্ড ময়দানে অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের দাঁড়িপাল্লার নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমীর মোশাররফ হোসেন, প্রবীন আলেম মাওঃ আব্দুল বারী, মোঃ সিরাজুল ইসলাম, প্রফেসর ইকবাল হোসেন, মরহুমের ভাই আব্দুর রকিব প্রমুখ।
মরহুম আব্দুর রহমান গতকাল বুকে ব্যথা নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানেই তার মৃত্যু হয়। জানাজার নামাজের ইমামতি করেন মুহাদ্দিস আব্দুল খালেক।