কালিগঞ্জে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
News Desk (S)
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৮:০০ অপরাহ্ন /
০
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি পৃথকভাবে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিস কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং সাধারণ মানুষের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এমপি রবিউল বাশার হাসপাতালের মহিলা, পুরুষ ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি প্রতিটি বেডের রোগীর কাছে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার বিষয়ে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি চিকিৎসকদের অসুস্থ রোগীদের উন্নত ও স্বাস্থ্যসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। সেখানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে দাপ্তরিক কার্যক্রম ও সাধারণ মানুষকে দেওয়া সেবার বিষয়ে খোঁজখবর নেন। দায়িত্ব পালনে আন্তরিকতা, স্বচ্ছতা এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর তিনি জোর দেন। এ পরিদর্শনের সময় অফিসসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) মনিরুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :