কলারোয়ায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভিডিও এডিটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
News Desk (S)
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৬:৩১ অপরাহ্ন /
০
কলারোয়া প্রতিনিধি : সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ভিডিও এডিটিংয়ের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে আছির উদ্দিন শায়েরা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
“সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ভিডিও এডিটিং-প্রশিক্ষণ কর্মশালা” শীর্ষক এ আয়োজনে সাংবাদিকতার আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সংবাদ অনুসন্ধান ও যাচাই, মোবাইল ও কম্পিউটারে দ্রুত ও পেশাদার ভিডিও এডিটিং এবং ফ্যাক্ট-চেকিং ও ফেক নিউজ শনাক্তকরণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মশালায় আলোচক হিসেবে থাকছেন মাওলানা মুফতি কামরুজ্জামান, মাওলানা মো. আজিজুর রহমান, আবু সাইদ বিশ্বাস, আবু রায়হান মিকাইল, মো. জাহাঙ্গীর হোসাইন ও ফারুক হোসেন রাজ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ও দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই এবং মানসম্মত ভিডিও কনটেন্ট তৈরিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :