মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝু ল ন্ত ম র দে হ উ/দ্ধা/র


News Desk (s) প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৭:০৪ অপরাহ্ন /
মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝু ল ন্ত ম র দে হ উ/দ্ধা/র
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গিরিশনগর এলাকায় প্রদীপ মাঝি (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) দুপুরে উপজেলার গিরিশনগর মহাশ্মশানের পাশের একটি গাছ থেকে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত প্রদীপ মাঝি গিরিশনগর গ্রামের সুমন্ত মাঝির ছেলে। তিনি উপজেলার গাড়ফা বাজারের একজন পরিচিত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মহাশ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, “মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করার কাজ চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।”
শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।