প্রাইম ইউনিভার্সিটি ‘ল’ এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক সালাহউদ্দিন কাদের, সদস্য সচিব ইলিয়াস হোসেন


News Desk (s) প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন /
প্রাইম ইউনিভার্সিটি ‘ল’ এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক সালাহউদ্দিন কাদের, সদস্য সচিব ইলিয়াস হোসেন

আইন পেশাজীবী ও প্রাইম ইউনিভার্সিটির আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রাইম ইউনিভার্সিটি ‘ল’ এলামনাই এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ২১ জুন ২০২৬ তারিখে সংগঠনের উপদেষ্টা পরিষদ ও জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ছয় মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদেরকে আহ্বায়ক এবং বিশিষ্ট সাংবাদিক ও আইনজ্ঞ ইলিয়াস হোসেন রুবেলকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুবেল আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট সাজেদুল ইসলাম, মো. মুরাদ হোসেন, অ্যাডভোকেট এনামুল, মো. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট তুষার মোল্লা ও অ্যাডভোকেট রুবেল।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আমির হোসেন (নিলয়), এস এম মিজান, এনামুল হক (মামুন), ওহিদুর রহমান নিলয়, এস এম নিয়ামত উল্লাহ, মো. এখলাছুর রহমান, হারুন সরকার, মোহাম্মদ পারভেজ ফয়সাল, মো. ফারুক আহম্মেদ, মো. সাদমান হোসেন (সুশময়), আতিক হাসান রঞ্জু এবং মেহেদী হাসান।
সংগঠনের সার্বিক দিকনির্দেশনা ও নীতিনির্ধারণী সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম। উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মিনা বেগম মিনি, অ্যাডভোকেট আফতাব উদ্দিন জসিম, অ্যাডভোকেট আলী আশরাফ লিটন, অ্যাডভোকেট মশিউর রহমান শান্ত, অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ এবং অ্যাডভোকেট আসাদুল হক আতিক।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সকল প্রাক্তন শিক্ষার্থীকে একটি শক্তিশালী ও কার্যকর এলামনাই প্ল্যাটফর্মের আওতায় ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা আইন পেশায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।