
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী (অ-১৪) ফ্রি সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশ, বালক-বালিকাদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এ আয়োজন। আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে সাতক্ষীরা সরকারি কলেজ পুকুরে এ জীবন রক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিদপ্তর অনুমোদিত ২০২৬-২৭ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ সাঁতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যোগাযোগ-সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান। যোগাযোগের নম্বর-০১৭২১৩৮৯৪২৭। প্রতিবছর অনেক শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে। খেলা করতে গিয়ে পুকুরে পড়ে বা সাঁতার না জানার কারণে এসব মৃত্যু ঘটছে। খেলা-ধূলায় শারীরিক ফিটনেস ঠিক হয় এবং শরীর সুস্থ রাখে। সাঁতার একমাত্র জীবন রক্ষাকারী খেলা। সাঁতার শিখলে জীবন রক্ষা করা যায়। এজন্য প্রত্যেককে সাঁতার শেখা জরুরী।”
আপনার মতামত লিখুন :