দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচীর গাছের চারা বিতরণ
News Desk (s)
প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন /
০
আব্দুল্লাহ আল মামুন : দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় উক্ত চারা বিতরণী অনুষ্ঠানটি সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার প্রমুখ। অনুষ্ঠানে ৭০ জন কৃষকদের মাঝে নারিকেল চারা ১ হাজার, বনজ ফলজ ও ফলের চারা ১৯৮০টি এবং জৈব সার ও বাঁশের লাঠি বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হবে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :