সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু


নিউজ ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ২:৪৫ অপরাহ্ন /
সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু

শহর প্রতিদিন :সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের আম সংগ্রহ ও বাজারজাতকরণ কার্যক্রম।আজ ৫ মে মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের নির্ধারিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’ অনুযায়ী সদর উপজেলার ফিংড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আম বাগান থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত এর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা  প্লাবনী সরকারের সঞ্চালনায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম সংগ্রহের শুভ উদ্বোধন করেন।এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম সহ স্থানীয় আম চাষিরা উপস্থিত ছিলেন। প্রথম দিনেই বাগানগুলো থেকে গোপালভোগ, গোবিন্দভোগ ও গোলাপখাসসহ স্থানীয় জাতের পরিপক্ব আম সংগ্রহের মাধ্যমে সাতক্ষীরার আম পৌছে যাচ্ছে দেশজুড়ে।  এসময় প্রধান অতিথি বলেন নিরাপদ ও বিষমুক্ত আম নিশ্চিত করতে হবে বেশি লাভের আশায় যেন ক্যেমিকেল দিয়ে আম না পাকানোর হয়,এই অনুরোধ করেন কৃষকদের কাছে, উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়। কৃষি বিভাগ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবারও আমের বাম্পার ফলন হয়েছে এবং সাতক্ষীরার আম দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারে রপ্তানির জন্য বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়েছে। আজ থেকেই এসব আম রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আড়তগুলোতে পাঠানো শুরু হয়েছে।